রেকর্ড ওপেনিংয়ের পর বক্স অফিসে চরম ধসের মুখে ‘টক্সিক’

রেকর্ড ওপেনিংয়ের পর বক্স অফিসে চরম ধসের মুখে ‘টক্সিক’

গত সপ্তাহে মুক্তির পর ভারতের প্যান ইন্ডিয়া তারকা যশ অভিনীত ‘টক্সিক’ ছবিটিকে ঘিরে উন্মাদনার কমতি ছিল না। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ওপেনিং পাওয়ার পাশাপাশি এটি বেশ কিছু অগ্রিম টিকিট বুকিংয়ের রেকর্ডও ভেঙেছিল। 

তবে ছবিটিকে ঘিরে দর্শক-ভক্তের এই জোয়ার স্থায়ী হয়েছিল মাত্র একদিন। নেতিবাচক রিভিউ এবং প্রচারের কারণে তারপর থেকেই ছবিটি বক্স অফিস আয়ে ক্রমেই নিম্নমুখী ধারায় রয়েছে। সোমবার (৩১ আগস্ট) এসে পরিস্থিতি আরও খারাপ হয় এবং দেশ ও বিদেশের বক্স অফিসে ছবিটির আয় একক অঙ্কে নেমে আসে। 

ভারতজুড়ে সূচনাটা দুর্দান্ত করেছিল ‘টক্সিক’, যা প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছিল। মুক্তির দিন বিশ্বব্যাপী ১৪০ কোটিরও বেশি রুপি আয় করে ছবিটি, যা ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর পর কন্নড় সিনেমার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ওপেনিং। কিন্তু এরপর থেকেই সিনেমাটি একের পর এক ধাক্কার মুখে পড়ে। 

ছবিটি মুক্তির পর প্রথম পাঁচ দিনে ভারতীয় বক্স অফিস থেকে নেট আয় দাঁড়ায় মাত্র ২১৪ কোটি রুপির কিছু বেশি। মন্দা কাটিয়ে উঠতে সোমবার (৩১ আগস্ট) ছবিটির আয়ে বড় সংযোজন দরকার ছিল, কিন্তু ষষ্ঠ দিনে এসে তা আর হয়নি। 

রোববার (৩০ আগস্ট) থেকে প্রায় ৭০ শতাংশ এবং প্রথম দিনের তুলনায় প্রায় ৯৫ শতাংশ আয় কমে সোমবার ‘টক্সিক’ মাত্র ৭.৪৫ কোটি রুপি আয় করে। 

এর ফলে ছবিটির প্রথম ছয় দিনের অভ্যন্তরীণ নেট আয় দাঁড়িয়েছে ২২১.৫৫ কোটি রুপি (গ্রস ২৬৪.৮০ কোটি রুপি)। ধারণা করা হচ্ছে, বর্তমানে আয়ের এই গতি  অব্যাহত থাকলে ছবিটির পক্ষে ভারতীয় প্রেক্ষাগৃহে ৩০০ কোটির গণ্ডি পার করাই কঠিন হতে পারে। 

এমনকি আন্তর্জাতিক বাজারে ‘ধুরন্ধর ২’ বা ‘পাঠান’ ছবিগুলোর মতোও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে ‘টক্সিক’, যার ফলে এর বিদেশের মাটিতেও এর শুরুটা ছিল বেশ সাধারণ। আর পতন শুরু হওয়ার পর তা আরও মারাত্মক রূপ নিয়েছে। 

প্রথম দিনে আন্তর্জাতিক বাজারে ছবিটি ২ মিলিয়ন ডলারের সামান্য বেশি আয় করেছিল। ষষ্ঠ দিনে এসে টক্সিকের দৈনিক আয় কমে মাত্র ২ লাখ ডলারে নেমে আসে। প্রথম ছয় দিনে আন্তর্জাতিকভাবে মাত্র ৪ মিলিয়নের কিছু বেশি ডলার আয় করেছে ছবিটি। এতে বিশ্বব্যাপী এর মোট আয় পৌঁছেছে ৩০৪ কোটি রুপিতে, যা শেষ পর্যন্ত এটিকে ৩০০ কোটির ক্লাবে নিয়ে গেছে। 

প্রসঙ্গত, ‘টক্সিক’র প্রথম দিনের আয় এটিকে সর্বকালের সেরা ১৫টি ভারতীয় ওপেনিংয়ের তালিকায় স্থান করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এরপরও ৩০৪ কোটি রুপির বৈশ্বিক আয় ছবিটিকে রাম চরণের ‘পেদ্দি’ এবং প্রভাসের ‘আদিপুরুষ’-এর মতো বড় বাজেটের ফ্লপ সিনেমার তালিকা থেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয়। ছবি দুটি ‘টক্সিক’-এর চেয়ে বেশি আয় করেছিল। ‘পেদ্দি’র চূড়ান্ত বক্স অফিস সংগ্রহ ছিল ৩৪০ কোটি রুপি, আর ‘আদিপুরুষ’ অর্জন করেছিল ৩৫০ কোটি রুপি। 

উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া। গত ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 

সাহসী ও অন্তরঙ্গ দৃশ্য এবং সংলাপের মাধ্যমে নারীদের অনুকূলভাবে ফুটিয়ে না তোলার অভিযোগের কারণে মুক্তির আগে থেকেই ছবিটি আলোচনায় ছিল। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো কাটছাঁট ছাড়াই এটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়ে মুক্তির ছাড়পত্র দেয়। 

গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস? পরবর্তী

গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?

কমেন্ট