নারীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য সহ্য করা হবে না: তৃষা বিতর্কে বিজয়

নারীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য সহ্য করা হবে না: তৃষা বিতর্কে বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সতর্ক করে বলেছেন, নারীদের নিয়ে কোনো ধরনের কুরুচিকর ভাষা, ব্যক্তিগত আক্রমণ বা মানহানিকর মন্তব্য তিনি সহ্য করবেন না। অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল ডিএমকে’র নেতা উদয়নিধি স্ট্যালিনের কথিত আপত্তিকর মন্তব্যের বির্তকের পর রাজ্যে বিধানসভায় এই কড়া বার্তা দেন তিনি। 


সোমবার (৭ সেপ্টেম্বর) বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমার বক্তব্য শেষ করার আগে আইনশৃঙ্খলা ও বাকস্বাধীনতা নিয়ে বলতে চাই, বাকস্বাধীনতা সবার ব্যক্তিগত অধিকার। তবে এই স্বাধীনতা আমরা কীভাবে ব্যবহার করছি, তা নিয়ে ভাবা দরকার। সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুতে অশালীনতা ও বিদ্বেষের বন্যা বইছে বলেই আমি এ কথা বলছি। দ্ব্যর্থবোধক বা ত্র্যর্থবোধক ভাষায় যারা নারীদের নিয়ে অবমাননাকর কথা বলছেন, মানুষ তাদের দেখছে। আমাদের ঘরেও মা-বোনেরা রয়েছেন। এটি মাথায় রেখে সঠিকভাবে কথা বললে ভালো হয়। আমি সবাইকে নারীদের বিরুদ্ধে  কুৎসাপূর্ণ মন্তব্য না করার অনুরোধ করছি।”

রেকর্ড ওপেনিংয়ের পর বক্স অফিসে চরম ধসের মুখে ‘টক্সিক’ পরবর্তী

রেকর্ড ওপেনিংয়ের পর বক্স অফিসে চরম ধসের মুখে ‘টক্সিক’

কমেন্ট