যশের কারণে ১৫৬ কোটি টাকা লোকসানের মুখে ‘টক্সিক’!
কন্নড় সিনেমার তারকা অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। শুটিংয়ের শুরু থেকে মুক্তির পূর্ব পর্যন্ত একাধিক বিতর্কে জড়িয়েছে গীতু মোহনদাসের এই সিনেমা। যদিও সিনেমাটির ট্রেইলারে ধুন্ধুমার অ্যাকশন, রোমান্স, যশের নগ্ন দৃশ্য ও নায়িকাদের আবেদনময়ী উপস্থিতিতে বুঁদ হয়েছিলেন সিনেমাপ্রেমীরা।
প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে শুরুটা বেশ ভালো করে ‘টক্সিক’। যদিও আয়ের গ্রাফ এখন নিম্নমুখী। তবে যশের অতি আত্মবিশ্বাসের কারণে সিনেমাটি ১২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৫৬ কোটি টাকার বেশি) লোকসানের মুখে পড়তে যাচ্ছে। কারণ ডিজিটাল স্বত্ব নিয়ে নতুন করে জটিলতায় পড়েছে সিনেমাটি।
কমেন্ট