র্যাব বিলুপ্ত, (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ
প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান কেন এত ভাইরাল
জীবনের কাছে হেরে না যাওয়ার বার্তা নিয়ে ফের সংগীতাঙ্গনে হাজির হলেন জনপ্রিয় শিল্পী কিম হেই-রিম। গত ৬ সেপ্টেম্বর বিশ্বজুড়ে অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘অ্যাডাল্টস ড্রিম’।
নিজের ছোটবেলার স্মৃতির সঙ্গে শত প্রতিকূলতার মধ্যেও থমকে না দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চলার রসদ যোগাতেই এই গানের মেলোডি বেঁধেছেন শিল্পী। রিফ্রেশিং রক ব্যান্ড সাউন্ডের সঙ্গে কিম হেই-রিমের আবেগঘন আর সুমিষ্টি কণ্ঠের রসায়ন শ্রোতাদের মন ছুয়ে যাচ্ছে নিমেষেই।
গানটির পরতে পরতে লুকিয়ে আছে রূপকথা হারানো প্রাপ্তবয়স্কদের জীবনের বাস্তব চিত্র। শৈশবের সরলতা ভুলে কঠোর বাস্তবতায় পিষ্ট হয়ে যে প্রাপ্তবয়স্করা পালিয়ে বেড়াতে চায়, এ গান ঠিক তাদের বুক জুড়ে স্বপ্ন দেখার সাহস যোগায়।
বাঁধভাঙা প্রতিকূলতা ডিঙিয়ে ফেলে আসা সোনালী স্মৃতিগুলোকে পুঁজি করে নতুন আগামী গড়ার প্রেরণা দেয় গানটি।
শিল্পী কিম হেই-রিমের এজেন্সি ডাবল রিং মিউজিক জানিয়েছে, ‘বাস্তবতার যাতাকলে মানুষ যাতে তার ফেলে আসা স্বপ্ন বা লক্ষ্যগুলোকে ভুলে না যায়, সেই প্রেরণা জোগাতেই এই বিশেষ গান তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই উদ্দীপনাময় জে-রক সাউন্ড এবং সতেজ সুর ক্লান্তি ঘুচিয়ে প্রতিটি আধুনিক মানুষের হৃদয়কে নতুনভাবে উজ্জীবিত করবে।’
কমেন্ট