দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ

দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ দ্যুতি ছড়ালেন সেলেনা গোমেজ

বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী, প্রডিউসার, সফল উদ্যোক্তা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ২০০২ সালে শিশুদের জনপ্রিয় টিভি সিরিজ ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এর মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন।

পরবর্তী সময়ে ডিজনি চ্যানেলের জনপ্রিয় সিটকম ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এ অ্যালেক্স রুশো চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী কিশোর-কিশোরীদের আইকনে পরিণত হন। 

২০২২ সালে প্রথমবার নির্বাহী প্রযোজক হিসেবে এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়া থেকে শুরু করে প্রতি বছর রেড কার্পেটে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবারের এমি আসরেও ‘লুই ভিতোঁ’র পোশাক ও বিশেষ কাস্টম গহনায় তিনি ছড়ালেন সেই চেনা দ্যুতি। তবে এই অনবদ্য ফ্যাশনযাত্রার আড়ালে রয়ে গেছে এক কষ্টের বার্তা— ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের শেষ সিজনের শুটিং শেষ হয়ে গেছে। সে কারণে রেড কার্পেটে তার এই পরিচিত গ্ল্যামার দেখার সুযোগ হয়তো এবার শেষ হতে চলেছে।

যদিও ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’ সিরিজের সেই মেয়েটি একসময় কেউ ভাবেননি যে তিনি একদিন রেড কার্পেটের ফ্যাশন আইকন হয়ে উঠবেন। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় আর ফ্যাশন—দুই আঙিনাতেই যিনি নিজেকে রূপান্তর করেন দারুণ এক অভিজ্ঞতায়। 

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে যখন তিনি পা রাখলেন, তখন সোনালি ধাতব পুঁতি খচিত ‘লুই ভিতোঁ’র কাস্টম মারমেইড গাউনে তাকে দেখাচ্ছিল ঠিক এক রাজকন্যার মতো। 

স্টাইলিস্ট এরিন ওয়ালশের ছোঁয়ায় এবং টিফানি অ্যান্ড কোংয়ের বিলাসবহুল হীরা ও সোনার অলঙ্কারে সেলেনা গোমেজের এই উপস্থিতি ছিল কেবল গ্ল্যামারের প্রকাশ নয়, বরং ক্যারিয়ারের দুই দশক পার করা এক পরিপক্ব শিল্পীর সাবলীল ব্যক্তিত্বের ছাপ।

জনপ্রিয় হুলু সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সঙ্গে সেলেনা গোমেজের পথচলা তার এমি জার্নিকে নতুনমাত্রা দিয়েছে। বিনোদনপ্রেমীরা এখন শুধুই অপেক্ষা করছেন নতুন কোনো কাজের, যেখানে আবারও দেখা মিলবে সেলেনা গোমেজের এই রুপালি আভিজাত্য।

 

১৪ বছর পর ‘ককটেল’ নিয়ে ভুল স্বীকার সাইফ আলি খানের পরবর্তী

১৪ বছর পর ‘ককটেল’ নিয়ে ভুল স্বীকার সাইফ আলি খানের

কমেন্ট