সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে দ্বিতীয় সন্তান?

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে দ্বিতীয় সন্তান?

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে কি আসছে দ্বিতীয় সন্তান? এমনই জল্পনা তৈরি হয়েছে সালমান খানের একটি মন্তব্যকে ঘিরে। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’-এ সিদ্ধার্থকে সালমান বলেন, ‘আশা করি খুব শিগগিরই আরো একটি সন্তান হবে।



নতুন সিনেমা ‘দ্য ভাভান : ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে ‘বিগ বস ২০’-এর মঞ্চে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। সেখানেই সিদ্ধার্থের সঙ্গে তার বিয়ে ও বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সঞ্চালক সালমান খান।

সিদ্ধার্থের কাছে সালমান জানতে চান, বিয়ের পর জীবন কেমন কাটছে এবং বাবা হওয়ার অনুভূতি কেমন। জবাবে অভিনেতা বলেন, সবকিছুই খুব ভালো চলছে।


এরপর মজা করে সিদ্ধার্থকে বিয়ের কথা মনে করিয়ে দেন সালমান। অভিনেতার ভাষ্য, একসময় তিনি সিদ্ধার্থকে বারবার বিয়ে করার পরামর্শ দিতেন। সেই প্রসঙ্গ টেনে সালমান বলেন, তখন সিদ্ধার্থ লাজুক বরের মতো ছিলেন।

 
জবাবে সিদ্ধার্থ জানান, তিনি ও কিয়ারা তাদের সম্পর্ক অনেক দিন গোপন রেখেছিলেন।


সঠিক সময়েই সেই ‘গোপন’ বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন তারা। তখনই মজা করে সালমান বলেন, ‘সেই গোপন কথাই এখন সন্তানের মধ্যে।’
২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের বাবা-মা হন সিদ্ধার্থ ও কিয়ারা। মেয়ের নাম রাখা হয়েছে সারায়াহ মালহোত্রা। মেয়ের বয়স এখন প্রায় ১৫ মাস।


বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে সিদ্ধার্থ বলেন, বাবা হওয়াই তার কাছে সবচেয়ে সুন্দর অনুভূতি।
মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাদের মেয়ে খুবই আদরের। সে নতুন নতুন কথা বলছে এবং অনেক কিছু শিখছে। তার কাছে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি।

এরপরই সিদ্ধার্থকে উদ্দেশ করে সালমান বলেন, ‘আশা করি খুব শিগগিরই আরো একটি সন্তান হবে।’ সালমানের এই মন্তব্যের পরই সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে দম্পতির পক্ষ থেকে দ্বিতীয় সন্তান আসার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্কের শুরু ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

‘নারীরা কারও সম্পত্তি নয়’— ক্যাটরিনাকে নিয়ে ট্রলের জবাব হানিয়ার পরবর্তী

‘নারীরা কারও সম্পত্তি নয়’— ক্যাটরিনাকে নিয়ে ট্রলের জবাব হানিয়ার

কমেন্ট