মা হারালেন রানি মুখার্জি

মা হারালেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই। মঙ্গলবার ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি।


এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
যশ রাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে রানি মুখার্জির মা মিসেস কৃষ্ণা মুখার্জি (৭৫) আজ বিকেলে প্রয়াত হয়েছেন। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ এবং এই গভীর শোকের সময়ে তারা সম্মানের সঙ্গে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।



কৃষ্ণা মুখার্জিকে বিভিন্ন সময় মেয়ের সঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে দেখা গেছে। রানি মুখার্জির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা অভিনেত্রী নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। শুধু মেয়ের মা হিসেবেই নয়, বাংলা চলচ্চিত্র অঙ্গনের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা। তিনি প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন।


এদিকে মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ জানানো হয়েছে।

‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’ ও ‘ব্ল্যাক’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রানি মুখার্জি। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মারদানি ৩’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে তাকে।

 

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে দ্বিতীয় সন্তান? পরবর্তী

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে দ্বিতীয় সন্তান?

কমেন্ট