সাবার সঙ্গে ৫ বছর পূর্তিতে হৃত্বিকের পোস্ট, শুভেচ্ছা সাবেক স্ত্রী সুজানের

সাবার সঙ্গে ৫ বছর পূর্তিতে হৃত্বিকের পোস্ট, শুভেচ্ছা সাবেক স্ত্রী সুজানের

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে সাবার সঙ্গে কাটানো কিছু অদেখা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন হৃত্বিক।


পোস্টে ভালোবাসা জানিয়েছেন সাবাকে। এদিকে হৃত্বিককে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্ত্রী সুজান খানও।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানায়, ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন হৃত্বিক। একটি ছবিতে সমুদ্রসৈকতে সূর্যাস্তের সময় সাবাকে জড়িয়ে থাকতে দেখা যায় তাকে।


অন্য একটি ছবিতে ছুটির সময়ে নদীর ধারে দুজনকে একসঙ্গে দেখা গেছে।
ছবিগুলোর সঙ্গে হৃতিক লেখেন, ‘এটা আমাদের জন্মদিন। আমার ভালোবাসা, পঞ্চম বছর পূর্তির শুভেচ্ছা।’

হৃত্বিকের পোস্টে মন্তব্য করেন তার সাবেক স্ত্রী সুজান খান।


তিনি লেখেন, ‘খুবই মিষ্টি। শুভ বার্ষিকী।’ সঙ্গে ভালোবাসার ইমোজিও দেন তিনি।
হৃত্বিক ও সুজান ২০০০ সালে বিয়ে করেছিলেন। প্রায় ১৪ বছর সংসারের পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়।


তাদের দুই সন্তানও রয়েছে। বিচ্ছেদের পরও সন্তানদের নিয়ে দুজনকে একসঙ্গে বিভিন্ন সময়ে দেখা গেছে।
অন্যদিকে, হৃত্বিক ও সাবার সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালে। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তাদের একসঙ্গে দেখা গেছে।

কাজের দিক থেকে হৃত্বিককে সর্বশেষ ‘ওয়ার ২’ সিনেমায় দেখা গেছে। অন্যদিকে, সাবা আজাদ সম্প্রতি ‘সংস অব প্যারাডাইস’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

‘মহেশ ভাটের স্ত্রী, আলিয়ার মা হলেও আমি এখনো লড়াই করে যাচ্ছি’ পরবর্তী

‘মহেশ ভাটের স্ত্রী, আলিয়ার মা হলেও আমি এখনো লড়াই করে যাচ্ছি’

কমেন্ট