
প্রায় সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিলো।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘন কুয়াশার কারণে সকাল থেকে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে পৌনে ৮টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ১০টায় নদী এলাকায় কুয়াশা কমে যাওয়ায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।
কমেন্ট