স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ হবে : ইসি
এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকবে ফেসবুক
প্রশ্নফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ক্রমাগত ব্যর্থতার পর এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে ফেসবুক বন্ধ রাখার জন্য বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থাকে (বিটিআরসি) বলা হবে। তাদের সঙ্গে আলাপ করেই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরো বলেন, পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টার আধা ঘণ্টা আগে অর্থাৎ ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীকে নিজ আসনে বসতে হবে। এরপরে কেউ এলে তাকে পরীক্ষাকেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
কমেন্ট