পুলিশ প্রধান হলেন জাবেদ পাটোয়ারী

পুলিশ প্রধান হলেন জাবেদ পাটোয়ারী

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন।জাবেদ পাটোয়ারী এর আগে এসবির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্বরত ছিলেন।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়েছে। এর আগেই তিনি পুলিশ প্রধান হচ্ছেন বলে শোনা যাচ্ছিল। আজ বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে তা বাস্তবে রূপ পেল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৬ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরির প্রতিটি ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে বর্তমানে পুলিশের সর্বোচ্চ পদের এক ধাপ নিচে অতিরিক্ত মহাপরিদর্শক পদে কর্মরত আছেন। তার চাকরির মেয়াদ রয়েছে ২০২০ এর এপ্রিল পর্যন্ত। বর্তমান আইজিপি শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে ৩১ জানুয়ারি। তিন বছর আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ১৯৮৪ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন শহীদুল হক।
‘প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন ৩০ জানুয়ারি’ পূর্ববর্তী

‘প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন ৩০ জানুয়ারি’

সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবির 'সার্ভেইল্যান্স সিস্টেম' পরবর্তী

সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় বিজিবির 'সার্ভেইল্যান্স সিস্টেম'

কমেন্ট