জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জোকো উইদোদোর শ্রদ্ধা

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জোকো উইদোদোর শ্রদ্ধা

বাংলাদেশে সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়েছেন। আজ রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান জোকো উইদোদো। এরপর সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জোকো উইদোদো কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় উত্তোলন করা হয় জাতীয় পতাকা। বিউগলে বেজে ওঠে করুন সুর। স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলা প্রশাসক সালাহ উদ্দিন, ঢাকা জেলার পুলিশ সুপার মিজান শাফিউর রহমানসহ অন্যরা।
পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানো শেষ পূর্ববর্তী

পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানো শেষ

ইন্দোনেশিয়ার সঙ্গে ৫টি চুক্তি-সমঝোতা সই পরবর্তী

ইন্দোনেশিয়ার সঙ্গে ৫টি চুক্তি-সমঝোতা সই

কমেন্ট