ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৭ এর খসড়া আজ সোমবার অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এ অনুমোদনের ফলে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত হয়ে যাবে। গত নভেম্বরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে জনগণের বাকস্বাধীনতা রক্ষার ব্যবস্থা থাকবে। বাকস্বাধীনতা রক্ষা করার জন্য যেসব চেক অ্যান্ড ব্যালান্সের দরকার সেগুলো ডিজিটাল নিরাপত্তা আইন ছাড়াও সম্প্রচার আইনেও থাকতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা যেভাবে আছে ডিজিটাল নিরাপত্তা আইনে তা সেভাবে থাকছে না। মন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছিলেন, ডিজিটাল জগতে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এর প্রসার ও বিকাশে সাহায্য করাই ডিজিটাল নিরাপত্তা আইনের লক্ষ্য। সংবিধানে নাগরিকদের যে মৌলিক অধিকারের কথা বলা আছে, সংবিধানের যেসব গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, তার সঙ্গে সম্পর্ক রেখেই ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া করা হয়েছে। এতে আইসিটি আইনের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা বিলুপ্ত হওয়ার প্রস্তাবও রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন মূলত ডিজিটাল অপরাধ মোকাবিলার জন্য করা হচ্ছে। সুতরাং ডিজিটাল অপরাধ মোকাবিলার বিষয়টি ডিজিটাল নিরাপত্তা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
'বর্তমান সংসদ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কার্যকর' পূর্ববর্তী

'বর্তমান সংসদ অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি কার্যকর'

মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী

মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কমেন্ট