পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয় নাই: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয় নাই: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয় নাই। পদ্মা সেতু নিয়ে ওয়াল্ড ব্যাংকের দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু বানিয়েছি। রাজধানীর কাকরাইলে বুধবার বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর আন্তর্জাতিক সুপ্রিম অডিট ইন্সটিটিউটের বর্ধিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন,সরকারি বেসরকারি বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি উদঘাটনে অডিট বিভাগ গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে। আমরা অডিট বিভাগকে যুগোপযোগি করতে দক্ষ লোকবল বাড়ানোর পাশাপাশি ডিজিটাল অডিট বিভাগ চালু করেছি। অডিট রিপোর্ট যাতে দ্রুত সময়ের মধ্যে পেতে পারি আমরা আইটি অডিট বিভাগের কার্যক্রম শুরু করেছি। তিনি আরও বলেন, অডিট বিভাগে ডিজিটাল পদ্ধতি গ্রহণ করলে নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। অডিট রিপোর্ট যাতে সাইবার ক্রাইমের কবলে না পরে, তাই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে হবে। বিটিসির হিসেব মতে, বাংলাদেশে প্রায় ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অডিট এন্ড একাউন্টস বিভাগকে আরো দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দারিদ্রের হার ১৪ শতাংশে নামিয়ে আনা হবে। এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। আগে বিভিন্ন জায়গায় টেন্ডারের বাক্স ছিনতাই হত। কিন্তু এখন ই-টেন্ডারের জন্য দুর্নীতি কম হয়। আমরা ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছি। যাতে দেশি বিদেশি বিনিয়োগ হয়। আমাদের এখন মাথাপিছু আয় ১৬০০ মার্কিন ডলারে উন্নত হয়েছে। দারিদ্র বিমোচনে আমরা গ্রাম ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছি।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল চেয়ে আইনি বিজ্ঞপ্তি পূর্ববর্তী

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল চেয়ে আইনি বিজ্ঞপ্তি

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার পরবর্তী

দেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার

কমেন্ট