বিএনপি যে সন্ত্রাসী সংগঠন- তা আবার প্রমাণ হলো: জয়

বিএনপি যে সন্ত্রাসী সংগঠন- তা আবার প্রমাণ হলো: জয়

\ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি আবারও প্রমাণ করছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। সম্প্রতি রাজধানীতে প্রিজনভ্যানে হামলা চালিয়ে কয়েকজন নেতাকে ছিনিয়ে নেয় বিএনপি নেতাকর্মীরা। ওই ঘটনার ছবি ও খবর দেশের গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার হয়। তারই একটি নিউজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার দিয়েছেন জয়। শেয়ার করা নিউজ ও ছবি ওপর ক্যাপশন হিসেবে সজিব ওয়াজেদ জয় লিখেছেন-বিএনপি আবারও প্রমাণ করছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। ২০১৩ থেকে ২০১৫ সালে শুধু পরিবহনে অগ্নিসন্ত্রাসের মাধ্যমেই তারা শত শত নিরীহ মানুষকে পুড়িয়ে মারে ও পঙ্গু করে। আবার এখন কোনো ধরনের প্ররোচণা ছাড়াই তারা পুলিশর ওপর আক্রমণ করছে।
মাদক নির্মূলে পুলিশের নীতি হবে জিরো টলারেন্স : আইজিপি পূর্ববর্তী

মাদক নির্মূলে পুলিশের নীতি হবে জিরো টলারেন্স : আইজিপি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল চেয়ে আইনি বিজ্ঞপ্তি পরবর্তী

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বাতিল চেয়ে আইনি বিজ্ঞপ্তি

কমেন্ট