আরেক মেয়াদে রাষ্ট্রপতি পদে মনোনয়ন সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী

আরেক মেয়াদে রাষ্ট্রপতি পদে মনোনয়ন সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদকে আরেক মেয়াদে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন প্রদানের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। রাষ্ট্রপতির একজন মুখপাত্র বাসসকে জানান, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেয়ার আওয়ামী লীগের সিদ্ধান্ত সম্বলিত চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
বাংলাদেশ থেকে ভারতের তিন রাজ্যে নতুন বাস সার্ভিস চালু পূর্ববর্তী

বাংলাদেশ থেকে ভারতের তিন রাজ্যে নতুন বাস সার্ভিস চালু

ডিসেম্বরেই শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে: বাণিজ্যমন্ত্রী পরবর্তী

ডিসেম্বরেই শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে: বাণিজ্যমন্ত্রী

কমেন্ট