রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন সফররত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে। এসময় রোহিঙ্গাদের সহায়তায় আরও ১২ মিলিয়ন সুইস ফ্রাংক (১০৭ কোটি ৪৯ লাখ টাকা) অনুদানের ঘোষণা দেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের করবী হলে তার সাথে যৌথ বিবৃতি দিচ্ছিলেন সুইস রাষ্ট্রপতি। এর আগে দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা ও বেরসে। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তারা। দ্বিপক্ষীয় বৈঠকের পরই করবী হলে এসে যৌথ বিবৃতি দেন দুই নেতা। বেরসে বলেন, রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে মানবিক ভূমিকা পালন করছে, সেটাকে সাধুবাদ জানাচ্ছে সুইজারল্যান্ড। এই সংকটের সাথে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রশ্ন জড়িত। মানবতা, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে এই সংকটের সমাধানে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড। রোহিঙ্গাদের সহায়তায় সুইজারল্যান্ড এর আগে ৮০ লাখ ফ্রাংক দিয়েছে জানিয়ে দেশটির রাষ্ট্রপতি বলেন, এ দফায় আমরা আরও ১২ মিলিয়ন ফ্রাংক দেবো বিপদগ্রস্ত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায়। তিনি রোহিঙ্গাদের দেখার জন্য কক্সবাজার যাবেন বলেও জানান বিবৃতিতে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিনউৎসবমুখর পরিবেশে মুহূর্তটি উদযাপন করা হবে পূর্ববর্তী

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দিনউৎসবমুখর পরিবেশে মুহূর্তটি উদযাপন করা হবে

নির্ধারিত সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : সুইস প্রেসিডেন্ট পরবর্তী

নির্ধারিত সময়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে : সুইস প্রেসিডেন্ট

কমেন্ট