ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী : মাহদী আমিন
আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই সরকার দলীয় মন্ত্রীর পুত্র, সরকারি দলের মেয়র ও ছাত্রলীগ নেতাকর্মীরা কারাগারে যেতে হয়েছে। আদালতে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ নেই। বিএনপি আইন মানে না, আইনের শাসনও মানতে চায় না। বাংলার মানুষ কখনোই বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি ভবিষ্যতেও দিবে না।
আজ বুধবার দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার আছেন, যাদের কাজ বসে বসে মিথ্যাচার করা। এসব কারণে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।
আসন্ন সংসদ নির্বাচনকে উদ্দেশ করে তিনি নেতাকর্মীদের বলেন, দলের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কমেন্ট