ছোট বহর নিয়ে নিয়মিত ফ্লাইটে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী : মাহদী আমিন
জনগণের মধ্যে কোনো আতঙ্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার পর জনগণের মধ্য কোনো ধরনের আতঙ্ক নেই।
আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনমনেও কোনো ধরনের আতঙ্ক নেই। তবে এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এ দলকে তো নিষিদ্ধ করা হয়নি। যেকোনও কর্মসূচি তারা তো নিতেই পারে। তবে রায়কে কেন্দ্র করে বিএনপি যদি কোনও কর্মসূচি দেয়, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ তা প্রতিহত করবে। তবে কেউ যেন ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য সতর্ক থাকবে পুলিশ।
খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
কমেন্ট