'খালেদা জিয়া দুর্নীতি ও মানুষ পুড়িয়ে হত্যার সাজা পেয়েছেন'

'খালেদা জিয়া দুর্নীতি ও মানুষ পুড়িয়ে হত্যার সাজা পেয়েছেন'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাদন্ডকে প্রকৃতির অমোঘ বিধান উল্লেখ করে বলেছেন, অতীত দুর্নীতি এবং মানুষ পুড়িয়ে হত্যার সাজাই তিনি পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ওপর অত্যাচার করলে আল্লার আরশও কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তার বিচার এমনি হয়। সেই বিচারই হচ্ছে। তিনি বলেন, ২০১৫ সালে খালেদা জিয়া তার অফিসে বসে বলেছে, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে ঘরে ফিরবে না। হাজার হাজার গাড়ি ভাংচুর করেছে। ২০১৩, ১৪, ১৫ সালে আগুন দিয়ে পুড়িয়ে ৫ শতাধিক মানুষ হত্যা করেছে। ৩ হাজারেরও বেশি মানুষকে পুড়িয়ে আহত করেছে। আর করেছে লুটপাট, দুর্নীতি। আজকে তিনি কোথায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় একথা বলেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ পূর্ববর্তী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

জনগণের মধ্যে কোনো আতঙ্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী

জনগণের মধ্যে কোনো আতঙ্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

কমেন্ট