খালেদা জিয়ার রায়ে সরকারের হাত নেই : হাছান মাহমুদ

খালেদা জিয়ার রায়ে সরকারের হাত নেই : হাছান মাহমুদ

বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায়ে সরকারের হাত নেই। সরকারের হাত থাকলে আগের মেয়াদেই রায় হতো। ১০ বছর সুযোগ পেতো না। মামলাটি আওয়ামী লীগ-বিএনপির বিষয় নয়, জনগণের প্রত্যাশিত রায়। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে এক আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রীর রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইনে সবাই সমান সেটা প্রমাণিত হয়েছে। রায়কে কেন্দ্র করে রাস্তায় ও আদালতের ভেতরে বিএনপির আইনজীবী ও নেতারা যে তাণ্ডব চালিয়েছেন, সেটা আদালতের প্রতি বৃদ্ধাঙ্গলী দেখানোর সমান। তিনি আরো বলেন, ন্যায়-বিচার প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের প্রতিকার করতে হয়। আরো পড়ুন-দুপুরে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ এ সময় সংবাদ সম্মেলনে রিজভীর কান্না প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, কারো আবেগ নিয়ে কথা বলতে চাই না। তাদের দলের নেত্রীর জন্য কান্না করতেই পারেন। তবে ওই দলের নেত্রীর নির্দেশে যখন দেশব্যাপী পেট্রল বোমা মেরে মানুষ হত্যা করা হলো-তখন তো তারা কান্না করেনি? বরং তাদের মুখে হাসি ছিল। তারা জনগণের জন্য কান্না করে না। খালেদা জিয়াও জনগণের জন্য কাঁদে না। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জাতীয় পার্টি-জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আমিন রুহুল, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য মিনহাজ উদ্দিন মিন্টু, রোকন উদ্দিন পাঠান প্রমুখ।
'বেগম জিয়ার মামলা সরকার করেনি, হস্তক্ষেপও নেই' পূর্ববর্তী

'বেগম জিয়ার মামলা সরকার করেনি, হস্তক্ষেপও নেই'

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ পরবর্তী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

কমেন্ট