সরকার নির্ধারিত ভাড়ার ১ পয়সা বেশি আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী
দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব আল হাসান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় দুদক কার্যালয়ে তিনি চুক্তিস্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।
দুদকের শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশনর মতো একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। আজ থেকে দুর্নীতিমুক্ত দেশ গঠনে নতুনভাব পথচলা শুরু হলো। দুর্নীতিমুক্তভাবে দেশের উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করবো।’
যোগ করে সাকিব মন্তব্য করেন, ‘আমার প্রচেষ্টায় একজন মানুষরও যদি উপকার হয় অথবা একটি দুর্নীতিও যদি প্রতিরোধ করতে পারা যায় তাহলেই নিজেকে সার্থক মনে করবো।’
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সমাজের সব শক্তির উৎস হচ্ছে যুবসমাজ। তারা যদি সাকিব আল হাসানের মতো দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন তাহলে কার সাধ্য আছে দুর্নীতি করার?’
দুদক চেয়ারম্যানের ভাষ্য, ‘আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য দুর্নীতির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করতে হবে। কতিপয় দুর্নীতিবাজের হাতে আগামী প্রজন্মের সোনালি ভবিষ্যৎ বাঁধা থাকতে পারে না।
অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল প্রমুখ।
কমেন্ট