লামার দুর্গম পাহাড়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার ৪
পার্বত্য বান্দরবানর লামার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ২৫টি আগ্নেয়াস্ত্র ও ২০০০ গুলিসহ চারজনকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার এ অভিযান চালানো হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক আমিরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালায় র্যাব-৭। অভিযানে ২৫টি অস্ত্র (১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগান) ও ২,০৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো তুইসা মং (৩৬), এক্য মারমা (৩৯), চাইমুং মারমা (৩৬) ও মিফং মারমা (৪৫)।
কমেন্ট