শান্তিপূর্ণ কর্মসূচি, আদালত অবমাননায় বিএনপি: সেতুমন্ত্রী

শান্তিপূর্ণ কর্মসূচি, আদালত অবমাননায় বিএনপি: সেতুমন্ত্রী

আন্দোলনের অক্ষমতায় বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ কর্মসূচির নামে বিএনপি আদালত অবমাননা করছে বলেও মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় সেতু নির্মাণের বিদ্যমান প্রকল্পের সুপার স্ট্রাকচার কাজের উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা ও বন্দি হওয়ার প্রতিক্রিয়ায় জনগণ কোনো সাড়া শব্দ করেনি। এটা হবে না তা বিএনপি ভাবেনি। এটা তাদের ভুল। এখন অক্ষমতার অজুহাতকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল হিসেবে প্রচার করছে। খালেদা জিয়ার গ্রেফতারের পর তারা অনশন, অবস্থান ও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কোথাও তো পুলিশ বাধা দেয়নি। তারা আদালতের বিরুদ্ধে কর্মসূচি পালন করছে, এটা তাদের মনে রাখতে হবে। এই কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়। ওবায়দুল কাদের বলেন, খালেদাকে নির্বাচন থেকে সরাতে এই রায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, আমরা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নিরামিষ নির্বাচনে যেতে চাই না। আসলে বিএনপি নিজেরাই যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং সরে দাঁড়ানোর প্রতিবাদ যদি তারা প্রদর্শন করতে চায় তাহলে আমাদের তো কিছু করার নেই।
'সরকার সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চায়' পূর্ববর্তী

'সরকার সব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চায়'

বাংলাদেশে আরও ২৮৩ রোহিঙ্গার অনুপ্রবেশ পরবর্তী

বাংলাদেশে আরও ২৮৩ রোহিঙ্গার অনুপ্রবেশ

কমেন্ট