বিকেলে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

বিকেলে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

ইটালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবীতে গিয়ে যাত্রাবিরতি করেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে ও বাংলাদেশ সময় রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। ইতালিতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা- ইফাদ-এর প্রেসিডেন্ট গিলভার্ড হুয়াংবো’র আমন্ত্রণে ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগদান করেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ভ্যাটিকান সিটি সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।
মার্চেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ পূর্ববর্তী

মার্চেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ

‘রোহিঙ্গা ফেরত পর্যায়ক্রমে’ পরবর্তী

‘রোহিঙ্গা ফেরত পর্যায়ক্রমে’

কমেন্ট