২২ ফেব্রুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২২ ফেব্রুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধান অতিথির ভাষণ দিবেন। জনসভার আগে তিনি রাজশাহীর ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রঙিন হয়ে উঠছে রাজশাহী। চারদিকে দেখা দিয়েছে সাজ সাজ রব। চলতি মেয়াদে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে গত ১৪ সেপ্টেম্বর এক দিনের সরকারি সফরে রাজশাহী আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাজশাহীর সরদহে থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমপানী কুচকাওয়াজে অংশ নেন। একইদিন তিনি রাজশাহীর পবা উপজেলার হরিয়ান সুগার মিল মাঠে স্থানীয় আওয়‍ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি থেকে জনসভাস্থল মাদ্রাসা মাঠে নৌকা সদৃশ বিশালাকার মঞ্চ নির্মাণ শুরু হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ও সাবেক ছাত্রনেতা সাইফুজ্জামান শেখরসহ আ’লীগ নেতারা রাজশাহীর জনসভাস্থল পরিদর্শন করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আ’লীগ। এতে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর আ’লীগের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন : বাণিজ্যমন্ত্রী পূর্ববর্তী

ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন : বাণিজ্যমন্ত্রী

ইতালি ও ভ্যাটিকান সিটি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পরবর্তী

ইতালি ও ভ্যাটিকান সিটি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কমেন্ট