আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ বাড়াতে অন্য ভাষাও শিখতে হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ বাড়াতে অন্য ভাষাও শিখতে হবে: প্রধানমন্ত্রী

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিক্ষার উন্নয়নে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেখানে বাংলা ভাষা শেখার ব্যবস্থা থাকবে না কেন? অবশ্যই থাকতে হবে। বাঙলা ভাষা ও সাহিত্য পড়ানোর ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, দাওয়াত কার্ডও এখন ইংরেজিতে লেখা হয়। এটা কেন লিখতে হবে? ইংরেজি ভাষাভাষীর জন্য সেটা হতে পারে। তবে আমাদের দেশে বিয়ের কার্ড কেন ইংরেজি ভাষায় লিখতে হবে? এর মধ্যে তো কোনো আলাদা মর্যাদা নেই। এ সময় এক সচিবের মেয়ের বিয়ের কার্ড বাঙলা ভাষায় লেখায় বেশ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে অন্য ভাষাও শিখতে হবে। আন্তর্জাতিক বিশ্বে যোগাযোগ বাড়াতে এটা জরুরি। এই সময়ে যে যত বেশি ভাষা শিখতে পারে তার জন্য তত ভালো। তবে সবার আগে ভালোভাবে বাঙলা ভাষা শেখাটা জরুরি। ‘আগে যারা ইংরেজি শিখতো না তারা এখন এ ভাষা শিখতে আগ্রহ দেখাচ্ছে। বাঙলাকে প্রাধান্য দিয়ে সেক্ষেত্রে আমরা অন্য ভাষার চর্চা করবো। ইংরেজি ভাষার অনেক শব্দও তো আমরা বাঙলা ভাষায় গ্রহণ করেছি।’ ইংরেজি ও বাঙলা ভাষার সংমিশ্রণে ভাষার বিকৃতিকারীদেরও সমালোচনা করেন তিনি।
পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পূর্ববর্তী

পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী

কর্মময় বর্ণিল অভিজ্ঞতায় এক অন্যরকম পুলিশ কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পরবর্তী

কর্মময় বর্ণিল অভিজ্ঞতায় এক অন্যরকম পুলিশ কর্মকর্তা জাবেদ পাটোয়ারী

কমেন্ট