শারীরিক প্রতিবন্ধকতা বিষয়ক সচেতনতায় বাংলাদেশ হতে পারে বিশ্বের রোল মডেল

শারীরিক প্রতিবন্ধকতা বিষয়ক সচেতনতায় বাংলাদেশ হতে পারে বিশ্বের রোল মডেল

অটিজম বিষয়ে সচেতনতা তৈরি হলেও অটিস্টিক শিশুদের উপযোগী সমাজ গঠনে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার সকালে রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি-তে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পুতুল আরও বলেন, প্রতিবন্ধীদের ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় শারীরিকভাবে অক্ষমদের সঠিক পরিসংখ্যান তৈরি করাসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া সায়মা ওয়াজেদ পুতুল বলেন, এটা সত্যিই দারুণ ব্যাপার যে, বাংলাদেশ সরকার, জনগণ, রাজনীতিবিদ, কমিউনিটি লিডার, কর্পোরেট লিডারসহ সবার মাঝেই অটিজমসহ শারিরিক প্রতিবন্ধকতা বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। সকলেই উপলব্ধি করছেন যে, এটি আমাদের প্রত্যেকেরই ইস্যু। তবে শারীরিক অক্ষমতা মোকাবেলায় আমাদের সচেতনতা আরো বাড়ানো উচিত, সকলেরই কাজ করতে হবে একসঙ্গে। আর এর মধ্য দিয়েই আমরা সফল হতে পারি এবং আমাদের দেশ হতে পারে বাকি বিশ্বের কাছে রোল মডেল।
দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী পূর্ববর্তী

দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মিয়ানমারকে দায় নিতে হবে: ৩ নোবেলজয়ী পরবর্তী

মিয়ানমারকে দায় নিতে হবে: ৩ নোবেলজয়ী

কমেন্ট