ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর 'বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ' শীর্ষক বই প্রকাশ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর 'বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ' শীর্ষক বই প্রকাশ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক বই প্রকাশ করেছে বাংলা একাডেমী। এ উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোজাফফর আহম্মদ চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. হারুন-অর-রশিদ রচিত ও বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত ‘৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব-ঐতিহ্য সম্পদ : বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথিকৃৎ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ৭ই মার্চের ভাষণ নিয়ে ড. হারুন-অর-রশিদ একটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন। আমাদের সকলের জন্য বইটি প্রয়োজনীয় ও সুখপাঠ্য। তিনি এ বইয়ের বহুল প্রচার কামনা করেন। তোফায়েল আহমেদ বলেন, ৭ই মার্চের ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধুর কালজয়ী সৃষ্টি। এ ভাষণ ছিল কার্যত আমাদের স্বাধীনতার ঘোষণা। এ ভাষণে আমাদের মুক্তিযুদ্ধে করণীয় সম্বন্ধে জাতির পিতার পূর্ণ দিক-নির্দেশনা ছিল। এ ভাষণের পথ ধরেই আমাদের স্বাধীনতা অর্জন। ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বই লেখার জন্য ড. হারুন-অর-রশিদকে অভিনন্দন। প্রধান বক্তা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাঙালির নয়, ইউনেস্কো স্বীকৃতির পর এটি এখন বিশ্বমানবতার অনন্য সম্পদ হিসেবে পরিগণিত। একটি ভাষণের এরূপ বিশ্ব-স্বীকৃতি বিরল ও জাতির জন্য তা খুবই গৌরবের। বইয়ের ওপর আলোচনাকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বইটি আকারে ছোট (১২০ পৃষ্ঠা) এবং ৭ মার্চের ভাষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর হওয়ায়, এটি পাঠক সমাজে সমাদৃত হবে। গ্রন্থকার ড. হারুন-অর-রশিদ বলেন, ‘বইটির প্রকাশনা উপলক্ষে বিপুল সংখ্যক সুধির উপস্থিতিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর এমনি একটি উচ্চ পর্যায়ের আলোচনাই বইটি লেখার স্বার্থকতা।’ ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ যে এক ও অভিন্নসত্ত্বা, ইউনেস্কোর স্বীকৃতিতে তা পুনর্ব্যক্ত হলো। তাঁর এ ভাষণ কালজয়ী।’
সাকিব কন্যার খেলার সাথী প্রধানমন্ত্রী পূর্ববর্তী

সাকিব কন্যার খেলার সাথী প্রধানমন্ত্রী

বিচারকদের নিষ্ঠা ও সততার সঙ্গে বিচার কাজ চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি পরবর্তী

বিচারকদের নিষ্ঠা ও সততার সঙ্গে বিচার কাজ চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি

কমেন্ট