খুলনার জনসভায় বিকেলে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খুলনার জনসভায় বিকেলে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এর আগে ১১টায় নগরীর খালিশপুরস্থ আইইবি কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫৮তম কনভেনশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, ১১০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রশস্ত নৌকা মঞ্চ তৈরি করা হয়েছে। এ জনসভার মঞ্চে ২৬০ জন নেতা বসবেন। প্রথম সারিতে ৩০ জন, দ্বিতীয় সারিতে ৩০ জন এবং শেষ সারিতে ১০০ চেয়ার বসানো হবে। তিনি আরো বলেন, মন্ত্রী, এমপি, দলের উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যানসহ থানা সভাপতি, সাধারণ সম্পাদক এই মঞ্চে থাকতে পারবেন। জনসভায় ১০ লাখেরও বেশি লোকের সমাবেশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী খুলনায় ২ হাজার ৪১ কোটি টাকার ৯৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে ৬৭৫ কোটি ৩৭ লাখ টাকার ৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং ১ হাজার ৩৩৬ কোটি ৪ লাখ টাকার ৫২টি নতুন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হবে। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য বিষয় স্থির করা হয়েছে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর হিউম্যান নেচার’ এবং কনভেনশনের মূল আকর্ষণ জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল টেকনোলজি ফর ট্রান্সফরমিং বাংলাদেশ ইনটু মিডল ইনকাম কান্ট্রি’। চার দিনব্যাপী আয়োজিত এবারের কনভেনশনের মূল অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, তিনটি স্মারক বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার ও বিদেশি অতিথিদের সংবর্ধনা। রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী উপস্থিত থাকবেন। সেমিনারে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে পেপার উপস্থাপন করা হবে। আগামী ৫ মার্চ কনভেনশনের জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ।
সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী পূর্ববর্তী

সমৃদ্ধ দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী

সাকিব কন্যার খেলার সাথী প্রধানমন্ত্রী পরবর্তী

সাকিব কন্যার খেলার সাথী প্রধানমন্ত্রী

কমেন্ট