আপনাদের সতর্ক থাকতে হবে , স্বৈরাচার ও গুপ্ত আবারও এক হয়েছে : প্রধানমন্ত্রী
ড.জাফর ইকবাল ঢাকায়, চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
চিকিৎসাধীন জাফর ইকবালের তিনি নিয়মিত খোঁজ খবরও রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর এ হামলা চালানো হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়।
কমেন্ট