আপনাদের সতর্ক থাকতে হবে , স্বৈরাচার ও গুপ্ত আবারও এক হয়েছে : প্রধানমন্ত্রী
জাফর ইকবালের উপর হামলার অভিযোগে আটক তরুণ র্যাব হেফাজতে
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার অভিযোগে আটক তরুণকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার ঘটনাস্থল থেকে আটক ওই তরুণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে র্যাব-৯ এর তত্ত্বাবধানে সিলেট ওসমানী মেডিক্যালে নিয়ে অধিকতর চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ড. জাফর ইকবালের উপর হামলা চালানোর পর উপস্থিত শিক্ষার্থীদের হাতে গণপিটুনির শিকার হয় আটক তরুণ। অজ্ঞান অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়।
পরে একজন চিকিৎসক এসে তাকে চিকিৎসা দেন। জ্ঞান ফেরার পর তাকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃত তরুণের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
কমেন্ট