বিকালে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

বিকালে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

সম্পর্ক জোরদারে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডাই কোয়াং তিনদিনের সফরে আজ রবিবার বিকালে ঢাকায় আসছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভিয়েতনামের প্রেসিডেন্ট গত শুক্রবার থেকে ভারত সফর করছেন। সেখান থেকে আজ রবিবার তিনি বাংলাদেশে আসছেন। বিকেল ৪টায় বিশেষ ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর তিনি উঠবেন সোনারগাঁও হোটেলে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ সন্ধ্যায় ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে হোটেলে দেখা করবেন। এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের প্রেসিডেন্টের সফরকালে ভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক বিশেষ করে বিজনেস ফোরাম ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের পরিবেশনা থাকবে।
ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থীরা জয়ী পূর্ববর্তী

ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থীরা জয়ী

জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা-চাচা আটক পরবর্তী

জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা-চাচা আটক

কমেন্ট