স্মৃতিসৌধে ভিয়েতনামের প্রেসিডেন্টের শ্রদ্ধা

স্মৃতিসৌধে ভিয়েতনামের প্রেসিডেন্টের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। আজ সোমবার সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী গুয়েন থি হিয়েন। শহীদদের স্মরণে তিনি কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন। তিনবাহিনীর চৌকশ দল এসময় রাষ্ট্রীয় সালাম জানান। ভিয়েতনামের রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে গতকাল রবিবার তিনদিনের সফরে বাংলাদেশে আসেন ত্রান দাই কুয়াং।
সীমান্তে মিয়ানমারের আরও বাঙ্কার, সেনা বৃদ্ধি পূর্ববর্তী

সীমান্তে মিয়ানমারের আরও বাঙ্কার, সেনা বৃদ্ধি

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী পরবর্তী

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

কমেন্ট