কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন লক্ষ্মীপুরের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে, এসবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এর সামনের একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হন। পরে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজন মারা যান। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহত তিনজনের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। তাঁদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সিএমএইচে জাফর ইকবালকে দেখতে গেলেন সেতুমন্ত্রী পূর্ববর্তী

সিএমএইচে জাফর ইকবালকে দেখতে গেলেন সেতুমন্ত্রী

'বিএনপি ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো বন্ধ করে দেয়' পরবর্তী

'বিএনপি ক্ষমতায় এসে দেশের পাটকলগুলো বন্ধ করে দেয়'

কমেন্ট