সমাবেশের মঞ্চে শেখ হাসিনা

সমাবেশের মঞ্চে শেখ হাসিনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।প্রধানমন্ত্রীর আগে মঞ্চে আসন গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ। সমাবেশ শুরু হওয়ার আগেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে থাকেন। দুপুরের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সরেজমিন ঘুরে দেখা গেছে, মৎস ভবন, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ বিভিন্ন পথে জনস্রোত নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানমুখে। প্রায় প্রতিটি নেতাকর্মীর হাতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ছবি ও স্লোগান সম্বলিত নানান রঙয়ের ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড। এছাড়া বাস, ছোট পিকআপ, মোটরসাইকেল করে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। অনেককে পায়ে হেটেও জনসভায় যোগ দিতে দেখা যাচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অায়োজন করেছে অাওয়ামী লীগ। জনসভা শুরু হবে দুপুর ২টায়। সেখানে দলীয় নেতা-কর্মীদের নির্বাচনকেন্দ্রীক দিক-নির্দেশনামূলক (নির্বাচনে বিজয়ী হতে যা যা করতে হবে) ভাষণ দেবেন শেখ হাসিনা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জনসভাকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ।
বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে পূর্ববর্তী

বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বারবার বিজয় ছিনিয়ে এনেছে

হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১০ এপ্রিল পরবর্তী

হলি আর্টিজানে হামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১০ এপ্রিল

কমেন্ট