প্রধানমন্ত্রী রোববার সিঙ্গাপুর যাচ্ছেন

প্রধানমন্ত্রী রোববার সিঙ্গাপুর যাচ্ছেন

প্রানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে রোববার চারদিনের সফরে সিঙ্গাপুরে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ সফরের কথা জানান। সফরকালে সিঙ্গাপুরের বিশ্ব ঐতিহ্য স্থান বোটানিক্যাল গার্ডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। সফরকালে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরো জোরদারের লক্ষে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ (আইই)’র মধ্যে বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব বিষযক সমঝোতা স্মারক, এয়ার সার্ভিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কনফিডেন্সিয়াল সমঝোতা স্মারক, ডিজিটাল লিডারশিপ, ডিজিটাল ইনোভেশন ও ডিজিটাল প্রশাসন রূপান্তর সংক্রান্ত সমঝোতা স্মারক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি (এমসিসিআই)’র সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন সিঙ্গাপুর ম্যান্যুফ্যাকচারিং ফেডারেশনের মধ্যে পৃথক দু’টি চুক্তি সমঝোতা স্মারক। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট যাবতীয় বিষয়াদি আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম-২০১৮ ও বালাদেশ সিঙ্গাপুর বিজনেস রাউন্ডটেবল শীর্ষক দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সোমবার তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের চেয়ারম্যান হওয়ায় এ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।’ রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে মানবিক সংকট তৈরি করা রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের সমর্থন চাইতে পারেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। আগামী ১৪ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
'মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে' পূর্ববর্তী

'মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে'

'নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সরকার' পরবর্তী

'নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সরকার'

কমেন্ট