কাল সিলেট যাবেন জাফর ইকবাল

কাল সিলেট যাবেন জাফর ইকবাল

আগামীকাল বুধবার অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ঢাকার সিএমএইচ হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) পাবেন। ওই দিনই বিমানযোগে তিনি নিজ কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন বলে জানা গেছে। আজ অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাফর ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি নিয়মিত খাবার খাচ্ছেন ও রেস্ট নিচ্ছেন। সেলাই কাটার পর তিনি বিমানযোগে সিলেট যাবেন। সেখানে শাবিতে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরতি ফ্লাইটে চলে আসবেন। এর পর তিনি বাসায় যাবেন। উল্লেখ্য, গত ৩ মার্চ বিকালে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে ফয়জুল হাসান নামে এক তরুণ জাফর ইকবালের ওপর হামলা করে।
সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ চান প্রধানমন্ত্রী পূর্ববর্তী

সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দুই সমঝোতা স্মারক সই পরবর্তী

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দুই সমঝোতা স্মারক সই

কমেন্ট