নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত

ঢাকা ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি ফ্লাইট নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই দুর্ঘটনায় পড়েছে। এতে প্রাথমিকভাবে ১৪ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নেপাল সেনাবাহিনী দুর্ঘটনাকবলিত বিমানটি উদ্ধার কাজে যোগ দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। ইউএস বাংলার ড্যাশ কিউ-৪০০ বিমানটি আজ সোমবার ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। ফ্লাইটটিতে ৬৭ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল বলে জানা গেছে। ইউএস বাংলা কর্তৃপক্ষ দাবি করেছে, সাত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের নিউ ভুবনেশ্বর সিভিল হাসপাতাল ও সিনামাঙ্গাল কেএমসি হাসপাতালে পাঠানো হয়েছে। ইউবিজি ২১১ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমাণ্ডু যাওয়ার পরেই এয়ারপোর্ট রানওয়েতে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার খবর পেয়েই অগ্নিনির্বাপণ কর্মী ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যায়। বিমানবন্দরে দুর্ঘটনাকবলিত বিমানটিতে আগুন জ্বলতে ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইউএস বাংলা ফ্লাইটটি বিমানবন্দরে রানওয়েতে নামার পর চলার সময় একটি মোড় ঘুরতেই দুর্ঘটনায় পতিত হয়। এ সময় বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। এতে বিমানটিতে আগুন ধরে যায়।
বিমানে যাত্রী ছিল ৭১, উদ্ধার ২৫ পূর্ববর্তী

বিমানে যাত্রী ছিল ৭১, উদ্ধার ২৫

সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ চান প্রধানমন্ত্রী পরবর্তী

সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ চান প্রধানমন্ত্রী

কমেন্ট