প্রতিটি শিক্ষার্থীই জাতির ভবিষ্যৎ: শিক্ষামন্ত্রী

প্রতিটি শিক্ষার্থীই জাতির ভবিষ্যৎ: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীই জাতির ভবিষ্যৎ। তারা আমাদের সন্তান। তাদের সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরকারের দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম। আজ বুধবার বেসরকারি প্রতিষ্ঠান নর্দান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশিদিন চলতে পারবে না। শিক্ষাখাতের বিনিয়োগে ব্যবসা ও মুনাফার চিন্তা বাদ দিয়ে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, তবে যেসব বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা কেবল ব্যবসায়িক স্বার্থে ও মুনাফার জন্য বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, যারা নিজস্ব ক্যাম্পাসে যায়নি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া আর কোনো পথ খোলা রাখেনি।
'নির্ধারিত সময়ে ৫ সিটির নির্বাচন হবে' পূর্ববর্তী

'নির্ধারিত সময়ে ৫ সিটির নির্বাচন হবে'

নিহতদের ময়নাতদন্তের পর দেশে আনা হবে: বিমানমন্ত্রী পরবর্তী

নিহতদের ময়নাতদন্তের পর দেশে আনা হবে: বিমানমন্ত্রী

কমেন্ট