জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
'নির্ধারিত সময়ে ৫ সিটির নির্বাচন হবে'
পাঁচ সিটি করোপরেশনের নির্বাচন নিয়ে কোনো বাধা দেখছেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, কোনো আইনে বাধা না থাকলে নির্ধারিত সময়ের মধ্যে এসব সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে সচিবলয়ের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘১০০ থেকে ৮০ দিনের মধ্যে পাঁচ সিটি করোপরেশনের নির্বাচন অনুষ্ঠানের কোনো বাধ্যকতা আছে কিনা তা বিভাগীয় কমিশনের কাছে জানতে চেয়েছিলাম। এছাড়া কোনো তফসিল ও ভোটার লিস্ট তফসিল নিয়ে কোনো মামলা আছে কিনা? আগামী সাত থেকে আটদিনের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে বলেও জানান তিনি।
কমেন্ট