জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ চান ফখরুল
জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত সংলাপ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে রোডম্যাপ উপস্থাপনেরও আহ্বান জানান তিনি।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে এক আলোচনাসভা থেকে তিনি এ আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা মনে করি, তারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সরকারের ওপর আমাদের আস্থা রয়েছে, জনগণের আস্থা রয়েছে, সবারই আস্থা রয়েছে। কিন্তু অবশ্যই সেটা (নির্বাচন অনুষ্ঠান) সীমিত সময়ের মধ্যে করতে হবে, একটা যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে।
তা না হলে উদ্দেশ্য সম্পূর্ণ ব্যাহত হবে।’
তিনি বলেন, ‘আমি আবার রিপিট করতে চাই যে অবশ্যই অতি দ্রুত জনগণের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটা নির্বাচন দ্রুত করা যায় এবং প্রয়োজনীয় সংস্কার করা যায়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।’
ফখরুল বলেন, ‘আমি নির্বাচন কথাটার ওপর জোর দিতে চাই। এই যে সংস্কারের বিষয়টা এসেছে, সব সময় আসছে সেই সংস্কারের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কমেন্ট