২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস সংসদে
পদোন্নতি পেয়ে ১৩১ যুগ্মসচিব অতিরিক্ত সচিব হয়েছেন
পদোন্নতি পেয়ে ১৩১ যুগ্মসচিব অতিরিক্ত সচিব হয়েছেন। আজ রোববার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার অনেকেই গত আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত হয়েছেন।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।
কমেন্ট