সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ রোববার (৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, আজ বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। পরে অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।

শিল্পকলার সাবেক মহাপরিচালক লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা পরবর্তী

শিল্পকলার সাবেক মহাপরিচালক লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কমেন্ট