অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী, ছেলে ও কন্যা এবং এপিএসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ অক্টোবর) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করেছে সংস্থাটি। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের করা পৃথক পাঁচটি মামলায় প্রত্যেকটিতে আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়েছে।


মামলায় তার বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, তার ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেন।

গত ১৫ আগস্ট আসাদুজ্জামান খান কামালসহ আসামিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তার পরিপ্রেক্ষিতেই এই মামলা করেছে দুদক।

 

তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তী

তিন পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কমেন্ট