জনগণের বিশ্বাস ও ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, যানজটে ভোগান্তি
সরকারি দপ্তরে আউটসোর্সিং-এ নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী (৯ম-২০তম) গ্রেডকে রাজস্বকরণ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদ। এতে গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলে অচল হয়ে পড়ে। আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদের সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ করবেন না বলে জানান তারা।
আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. আব্দুর রাকিব সনেট বলেন, দেশের তথা জনগণের সেবা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীগন নিরলসভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
তবে এটি একটি কালো আইন বা ডিজিটাল দাস প্রথা তথা আউটসোর্সিং নীতিমালা-২০১৮ এর উপর প্রতিষ্ঠিত। যার দ্বারা নিয়োজিত সকলের ও সরকারের অর্থ ক্ষতি হচ্ছে, কারণ এই আউটসোর্সিং আইনের মাধ্যমেই ঠিকাদার কর্তৃক টেন্ডার ব্যবসার মাধ্যমে সরকারের মূল্যবান অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। সারা বাংলাদেশের সকল ঠিকাদারগণ এই জনবল সর্বরাহের নামে প্রতিমাসে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
তাই আমরা চাই, এই সরকারি অর্থের অপচয় না করে আউটসোর্সিং নীতিমালা বাতিল করে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে রাজস্বকরন করে নাগরিকের ন্যায্য অধিকার আদায় করা।
কমেন্ট