রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আজ শনিবার (১৯ অক্টোবর) সংলাপে বসবেন।

এর আগে গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

শনিবারের সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দল অংশ নেবে। বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি দলের অংশগ্রহণে গত ৬ অক্টোবর শুরু হওয়া দ্বিতীয় দফায় দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়েছে।

সংলাপের মূল উদ্দেশ হলো—সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা এবং তাদের পরামর্শ নেওয়া।

আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, যানজটে ভোগান্তি পরবর্তী

আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, যানজটে ভোগান্তি

কমেন্ট