জনগণের বিশ্বাস ও ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে এসে মামলা মোকাবেলা করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়া মামলার বিষয়ে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি শেখ হাসিনাকে দেশে এসে এসব মামলা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবেলা করুন।
এদিন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে।
কমেন্ট