হাসিনাসহ ৪৬ জনের পরোয়ানা অবিলম্বে কার্যকর: চিফ প্রসিকিউটর

হাসিনাসহ ৪৬ জনের পরোয়ানা অবিলম্বে কার্যকর: চিফ প্রসিকিউটর

জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদালতের আদেশ অবিলম্বে কার্যকর হবে। গ্রেফতারি পরোয়ানা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছানো হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকালে তিনি আইন ও গণপূর্ত উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কারকাজ পরিদর্শন করেন।

গত ১৭ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে এ মামলার পরবর্তী তারিখ ১৮ নভেম্বর রেখে এ সময়ের মধ্যে আসামিকে আদালতে হাজির করতে বলা হয়েছে।

এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, গ্রেফতারি পরোয়ানা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছানো হয়েছে। অনেকে গ্রেফতার আছেন, তাদের রিপোর্ট আমরা পাব। আর বাকিদের গ্রেফতারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করবে। তাদের দায়িত্ব গ্রেফতার নিশ্চিত করা। আমরা আদেশ পেয়েছি। আশা করি তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবেন।

গ্রেফতারি পরোয়ানা কোথায় কোথায় পৌঁছেছে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, আইনের যে বিধান সেটা হচ্ছে আদালত থেকে সরাসরি আইজিপি অফিসে পৌঁছানো হয়। তিনি তার বাহিনীর যে ইউনিটকে দিয়ে বাস্তবায়ন করা দরকার সেটা করবেন। এটা তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের ব্যাপার।

যে পথে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’ পরবর্তী

যে পথে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

কমেন্ট