বাংলাদেশকে অন্তঃসারশূন্য একটি পরনির্ভরশীল দেশে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা: মামুনুল হক

বাংলাদেশকে অন্তঃসারশূন্য একটি পরনির্ভরশীল দেশে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য রাজনীতিতে এসেছিলেন। শুধু দেশের মানুষ ও জাতির বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও তিনি প্রতিশোধ নিয়েছেন। বিভাজন ও প্রতিশোধের রাজনীতি করে দেশকে ধ্বংস করার যত আয়োজন সব করেছেন তিনি।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শাপলা চত্বরে আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে খেলাফত 

 
মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি, চেয়েছিলেন তিলকবাদী মুখ্যমন্ত্রী হতে। অর্থ পাচার করে দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। মেগাপ্রকল্পের নামে, মেগাদুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার।


বাংলাদেশকে অন্তঃসারশূন্য করে একটি পরনির্ভরশীল দেশে পরিণত করতে চেয়েছিল। দেশ ও জাতির অস্তিত্বকে বিপন্ন করাই ছিল শেখ হাসিনার রাজনীতি।’
তিনি আরো বলেন, ‘শুধু জুলাই-আগস্টে ১৬৩২ জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আরো অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে।

তাদের লাশের পর্যন্ত কোনো হদিস নেই। এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তককে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন।’

 
বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে থাকলে চলবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে। ষড়যন্ত্রের এবং চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বিগত ১৫ বছর স্বৈরাচারের দ্বারা নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে।

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি পদে থাকা না–থাকার বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি পদে থাকা না–থাকার বিষয়ে সিদ্ধান্ত

কমেন্ট